ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরে নতুন সরকারের শপথ

Link Copied!

abdul-fattha-ccআন্তর্জাতিক ডেস্ক : মিশরে নতুন সরকার শপথ নিয়েছে। শনিবার সাবেক সরকারের তেলমন্ত্রী শরিফ ইসমাইলের নেতৃত্বে নতুন সরকারকে শপথ পড়ান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি।
দুর্নীতির অভিযোগ আসায় সাবেক মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর কার্যক্রমে অসন্তুষ্ট ছিলেন প্রেসিডেন্ট সিসি। গত সপ্তাহে তার নির্দেশে প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেন। ওই সময়  শরিফ ইসমাইলকে নতুন মন্ত্রিসভা গঠনের নির্দেশ দেওয়া হয়।
নতুন মন্ত্রিসভায় রাষ্ট্রীয় তেল কোম্পানির সাবেক প্রধান তারেক আল মুল্লাহকে তেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তারিক কাবিল, আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শাহর নাসর। শনিবার মোট ১৮ জন মন্ত্রীকে শপথ পড়িয়েছেন জেনারেল সিসি।
নতুন সরকারকে ইসলামিক স্টেট (আইএস) , দুর্নীতিসহ একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সম্প্রতি মিশরের সিনাইয়ে  সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর ওপর ঘন ঘন হামলা চালাচ্ছে আইএসের সহযোগী সংগঠন।