আর্ন্তজাতিক ডেস্ক : আইএস জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে ইরাক ও সিরিয়ায় রোববার ২০ বার বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। সোমবার কমান্ড জয়েন্ট টাস্ক ফোর্সের এক বিবৃতে এ তথ্য জানিয়েছেন।
ইরাকের বাইজি, রামাদি,মোসুলে ১২ বার বিমান হামলা চালানো হয়েছে। এতে রামাদি এবং অন্যান্য শহরের ভবন এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে সিরিয়ার নিকটবর্তী আল হাসাকাহ, আল হাওল, আইন ইসা, কোবানী এবং ওয়াশিয়াহতে আটবার বিমান হামলা চালানো হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
তবে বিমান হামলার ঘটনায় হতাহতের কোনো তথ্য জানা যায়নি। টাস্কফোর্সের বিবৃতি থেকেও এ সম্পর্কে কিছু বলা হয়নি।

