ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ

Link Copied!

japanআন্তর্জাতিক ডেস্ক : জাপানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। সাগামিহারা শহরের সাগামি ডিপোটে অবস্থিত মার্কিন ঘাঁটির গুদামে মূলত এই বিস্ফোরণ হয়।
রোববার মধ্যরাতে পর ঘাঁটির এই গুদামে বিস্ফোরণ হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, কমপ্রেসড গ্যাস এবং নাইট্রোজেন, অক্সিজেন ও ফ্রেয়ন মজুদ করা ছিল এই গুদামে।
কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জাপানের ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
তবে স্থানীয়রা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর ১০ থেকে ১৫ মিনিট ধরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। জাপানের রাজধানী টোকিও থেকে দক্ষিণ-পশ্চিমে ৪০ কিলোমিটার দূরে  অবস্থিত যুক্তরাষ্ট্রের এই ঘাঁটি।
মার্কিন সামরিক বাহিনী আরো জানিয়েছে, গুদামে ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ ছিল না। ছিল না ভারি কোনো আগ্নেয়াস্ত্রও।