ঢাকাSunday , 23 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইমস স্কোয়ারে বন্ধ হচ্ছে নগ্ন নারীর উপদ্রব

Link Copied!

timesআন্তর্জাতিক ডেস্ক : অবশেষে নিউইয়র্কের টাইমস স্কোয়ারের নগ্ন নারীদের উপদ্রব। ইতোমধ্যে টাইমস স্কোয়ার থেকে নগ্নতা দূর করতে নিউইয়র্কের মেয়র উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন।
অথচ বেশিরভাগ দিনই বিকেলবেলা অনেক পুরুষ ডজনখানেক নগ্ন নারীর মহড়া দেখতে টাইমস স্কোয়ারে ভিড় করতেন। আর পর্যটকদের সাথে ছবি তুলে টাকা আয় করেন এই নারীরা।
পুরুষ তাদের দেখতে সেখানে ভিড় জমালেও নগ্ন নারীদের অত্যাচারে বিরক্ত শিশুদের বাবা-মায়েরা। কারণ ছোট ছেলেমেয়ে দেখলেই তাদের কাছে এগিয়ে আসছে তারা। অভিভাবদের অভিযোগ, আপত্তিকর অবস্থায় ছবি তোলার জন্য ওইসব নারী টাইমস স্কয়ারে প্রচণ্ড বিরক্ত করে।
এসব কারণেই গত শুক্রবারই নিউইয়র্কের মেয়র ডি ব্ল্যাসিও তার অবস্থান পুর্নব্যক্ত করে জানান, টাইমস স্কোয়ারে অর্ধনগ্ন নারীদের উপস্থিতি বন্ধ করতে সম্ভাব্য বিভিন্ন উপায় ভাবা হচ্ছে। যার মধ্যে প্রয়োজনে ওই স্থানটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত রয়েছে।
মেয়র বলেন, ‘টাইমস স্কোয়ারে এসব নগ্ন-অর্ধনগ্ন নারীদের উপস্থিতি ‘বিরক্তিকর’ এবং তারা যেভাবে অর্থ উপার্জনের পথ বের করেছিলেন তা আমার কাছে পুরোপুরি অনুপযুক্ত মনে হয়েছে।’
মেয়রের এমন সিদ্ধান্তের পর থেকেই ওই এলাকায় অর্ধনগ্ন নারীদের আর দেখা মিলছে না। যদিও মেয়র বিল ডি ব্ল্যাসিও, নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার উইলিয়াম ব্র্যাটন ও প্ল্যানিং কমিশনার কার্ল ওয়েইসব্রডের নিয়ে গঠিত টাস্কফোর্স এ বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন পেশ করার কথা।