ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাঙ্কক হামলা: তথ্যদানের পুরস্কার তিনগুণ বর্ধিত

Link Copied!

bankokআন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের ঐতিহ্যবাহী ইরাবান মন্দিরে বোমা হামলার পর, প্রধান হামলাকারীকে ধরিয়ে দেয়ার জন্যে কিংবা, তার বিষয়ে তথ্য সরবরাহের জন্যে পুরস্কার ঘোষণা করেছিল সরকার। ২১ অগাস্ট, শুক্রবার, ঐ পুরস্কারকে তিনগুণ করে দেয়া হয়েছে।
ইরাবান মিন্দিরে বোমাহামলাকারী প্রধান সন্দেহভাজন ঐ তরুণ বোমা বিস্ফোরিত হওয়ার পূর্বে একটি ব্যাকপ্যাক ঘটনাস্থলে রেখে দ্রুত মোটরবাইকযোগে স্থানত্যাগ করে। পুলিশ সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে ঐ তরুণের মুখ অনেকটাই শনাক্ত করতে সক্ষম হয়েছে। গতকাল আরও দুই সহযোগীর মুখও কিছুটা শনাক্ত করা গেছে। পুলিশের ধারণা পুরো ধ্বংসযজ্ঞে কাজ করেছে অন্তত দশ জন।
হামলাকারীদের মুখ শনাক্ত করা গেলেও এখনও ধরা যায়নি কাউকেই। তবে পুলিশ ধারণা করছে, প্রধান হামলাকারী পুলিশ শ্যেনচুক্ষ এড়িয়ে ব্যাঙ্ককের বাইরে চলে যেতে পারেনি এখনও। সে এখনও শহরেরই কোথাও আত্মগোপন করে আছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা জানান, বোমাহামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।