ঢাকাFriday , 21 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

Link Copied!

armsআন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের এক গাঁয়ে বোমা বিস্ফোরণের প্রতিবাদ জানাতে, পাল্টা আঘাত হানছে ইসরায়েল। পদ্ধতিটি পুরনো বলেই অভিমত বোদ্ধাদের; তবে এবার হামলার লক্ষ্যবস্তু আগের মতো ফিলিস্তিন নয়, বরং সিরিয়া। তবে দায় কিন্তু আরোপ করা হচ্ছে ফিলিস্তিনি একটি গোষ্ঠীর ওপরই।
জানা যায়, সিরিয়ার গোলান হাইটস নামক স্থানে ইসরায়েল রকেটবোমা নিক্ষেপ করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন, একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপিত হয়েছে বলে জানায়; ক্ষেপণাস্ত্রগুলো একটি পরিবহন সংস্থার দপ্তর এবং আবাসিক ভবনে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলের উত্তরাংশের গ্যালিলি অঞ্চলে যে হামলার কথা বলা হচ্ছে, তাতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির খতিয়ান শোনা যায় না। ইসরায়েলী প্রশাসন ফিলিস্তিনি একটি গোষ্ঠী ইসলামি জিহাদের ওপর দায় আরোপ করে। ইসলামি জিহাদ এ হামলায় দায় স্বীকার করেনি।
কেন ইসরায়েল ফিলিস্তিনি একটি দলকে দায়ী করছে, কিন্তু হামলা চালাচ্ছে সিরিয়ায়। ইসরায়েলের সমর-বিশেষজ্ঞেরা বলেন, গবেষণা থেকে জানা গেছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সিরিয়ার গোলান হাইটস থেকে। উল্লেখ্য, ইতোপূর্বে ফিলিস্তিনে হামলা চালানোর পূর্বেও এমন বোমাহামলার কথা উল্লেখ করেছিল ইসরায়েল যেগুলোতে কোনো ক্ষয়ক্ষতির নিশান পাওয়া যায়নি।