আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী শান্তিতে নোবেল বিজীয় মালালা ইউসুফজাই এবার স্কুল-সমাপণী পরীক্ষাতে ‘এ’ পেয়েছেন। তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই এক টুইটার বার্তায় এ সংবাদ নিশ্চিত করেন।
জিয়াউদ্দিন বলেন, মালালা ছয় বিষয়ে ‘এ’ প্লাস এবং চার বিষয়ে ‘এ’ পেয়েছে। আমি ও আমার স্ত্রী তুর পেকাই তার এ ফলাফলে গর্বিত। গণিত, প্রাণীবিজ্ঞান, রসায়ন, পদার্থ ও ধর্মীয় শিক্ষায় ‘এ’ প্লাস রয়েছে তার। এছাড়া ‘এ’ পেয়েছে ইতিহাস, ভূগোল, ইংরেজি ভাষা ও ইংরেজি সাহিত্যে। ১৮ বছর বয়সী এ নারীশিক্ষাকর্মী যুক্তরাষ্ট্রের বার্মিহামের অ্যাজবাস্তান স্কুল থেকে এ বছর স্কুল-সমাপণী পরীক্ষা দেন।
গত বছর সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন মালালা।
মালালা ছদ্মনামে বিবিসিতে তালেবানদের নারীশিক্ষার বিপক্ষে ধারাবাহিক রোজনামচা প্রকাশ করেন। ওই সম তালেবানরা সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিরা বেশ কয়েকটি স্কুল গুঁড়িয়ে দেয় এবং নারীদের স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তালেবান বন্দুকধারীদের হাতে ২০১২ সালের অক্টোবরে মালালা গুলিবিদ্ধ হলেও অলৌকিকভাবে বেঁচে যান।

