ঢাকাFriday , 21 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদি-ওবামা হটলাইন চালু

Link Copied!

Modi-Obamaআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া, গ্রেট ব্রিটেন ও চীনের পর চতুর্থ রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে হটলাইন (নিরাপত্তা লাইন) চালু করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম চালু হলো।
হটলাইনের মাধ্যমে এ দুনেতা ছাড়াও যেকোনো সময় জরুরি ভিত্তিতে সরাসরি কথা বলতে পারবেন দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ওবামার দিল্লি সফরের সময় এ হটলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক পিটার আর ল্যাভয় বলেন, ‘এটি (হটলাইন) মাত্র কিছুদিন আগে স্থাপন করা হয়েছে।’ দুনেতা এই মাধ্যম ব্যবহার করেছেন কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এখনো ব্যবহার করা হয়নি।’
হটলাইন মাধ্যমের কাজের ব্যাখ্যা দিয়ে ল্যাভয় বলেন, ‘হটলাইন হলো সংকটকালে যোগাযোগের একটি মাধ্যম বা ব্যবস্থা, এটি শীতলযুদ্ধের সময় সংকট নিরসনে ব্যবহার করা হয়ে থাকে। তবে এখানে এ ধরনের উদ্দেশ্যে এটি চালু করা হয়নি।’
এর আগে ২০০৪ সালে ভারত ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে হটলাইন চালুর ব্যাপারে সম্মত হয়েছিল। ২০১০ সালে নয়াদিল্লি ও বেইজিং-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সাহায্য করতে ভারত-পাকিস্তানের মধ্যে হটলাইন স্থাপন করা হয় বলে অনেকের মধ্যে জনশ্রুতি রয়েছে। তবে চীন ও ভারতের মধ্যকার হটলাইন ব্যবস্থা এখনো চালু হয়নি।