ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাদ্য অধিকার বাংলাদেশের যাত্রা শুরু

Link Copied!

hungerনিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার ক্ষুধা ও অপুষ্টির জটিল ও বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ অঞ্চলের মানুষের মধ্যে একটি শক্তিশালী সংহতি ও পারস্পরিক বোঝাপড়ার লক্ষ্যে চলতি বছরের ৩০ মে থেকে ১ জুন ঢাকায় দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশের নাগরিক সমাজ খাদ্য অধিকার বাংলাদেশকে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত সংগঠন, নেটওয়ার্ক, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি সম্মিলিত জোট হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
ওই ঘোষণা মোতাবেক বাংলাদেশে যাত্রা শুরু করলো খাদ্য অধিকার। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে খাদ্য অধিকার বাংলাদেশের সনদ ও আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে খাদ্য অধিকার বাংলাদেশের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, ‘খাদ্য অধিকার নিয়ে বাংলাদেশে আমরা যা করতে যাচ্ছি তা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এ বিষয়ে আমরা নীতিনির্ধারকদের সঙ্গেও কথা বলবো, যাতে মানুষকে খাদ্য নিয়ে চিন্তা করতে না হয়।’
উৎপাদন ও কর্মসংস্থানের মাধ্যমে মানুষ নিজেই তার খাদ্য অধিকার অর্জন করতে পারে- এমন মন্তব্য করে খলীকুজ্জামান আরো বলেন, ‘আমরা রাষ্ট্রকে জনগণের কাছে দায়বদ্ধ করতে চাই। রাষ্ট্র হবে জনগনের জন্য সংবেদনশীল। কারণ, প্রত্যেকটি মানুষের খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’
খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন আলী বলেন, ‘ইতোমধ্যে এই জোট একটি সনদ গ্রহণ করেছে, যেখানে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা ও প্রেক্ষাপটকে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে।’
খাদ্য অধিকার বাংলাদেশের সনদ সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, ‘খাদ্য অধিকার বাংলাদেশ ৭টি বিষয়ে সোচ্চার থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য ইস্যুগুলো হলো- ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে ক্ষুধা দূর করা এবং খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতকরণ, সব মানুষের পর্যাপ্ত ও পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যের অধিকার নিশ্চিতকরণের জন্য আইনি কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন, কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্ষুদ্র খাদ্য উৎপাদনকারী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে টেকসই খাদ্য উৎপাদন প্রক্রিয়া গড়ে তোলা।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, অ্যাকশন এইড বাংলাদেশের পরিচালক আজগর আলী সাবরী, কেয়ার বাংলাদেশের পরিচালক আনোয়ারুল হক প্রমুখ।