আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর নিরাপত্তা ভবনে এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ছয় পুলিশ আহত হয়েছে। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
বুধবার স্থানীয় সময় রাত দুইটার দিকে কায়রোর উত্তরাঞ্চলীয় শুবরা ডিস্ট্রিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক ব্যক্তি ওই ভবনের সামনে এসে হঠাৎ তার গাড়িটি থামিয়ে নেমে যান। গাড়ির পিছনে আসা একটি মোটর সাইকেলে করে তিনি পালিয়ে যান। ওই গাড়ি বিস্ফোরণে ছয় পুলিশ আহত হয়েছে। হামলায় নিরাপত্তা ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরজানালার কাচ ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠীটি দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে থাকে।
মিশরের প্রেসিডেন্ট দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সন্ত্রাসবিরোধী একটি আইন অনুমোদন করার একদিন পরই এই হামলা হলো। পুলিশকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে বলে এই আইনের সমালোচনা চলছে। নতুন এই আইনের ফলে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনও গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।

