ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএস’র বিরুদ্ধে ‘সান গার্লস’র জিহাদ ঘোষণা

Link Copied!

sun_girlsআন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সময়ে ইরাকের সশস্ত্র বিদ্রোহী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস (সংগঠনটি প্রথমে আইএসআইএল নামে আত্মপ্রকাশ করে) এর কারণে ‘ইয়াজিদি’ সম্প্রদায়টির নাম গণমাধ্যমে বারবার আসছে। এক বছর আগে উত্তর ইরাকের শিনজার পর্বতে প্রায় ৪০ হাজার ইয়াজিদিকে আটকে রাখে আইএস সদস্যরা। সেখান থেকে বের হলে আইএসের গুলিতে ‍মৃত্যু আর আটকে থাকলে ক্ষুধা তৃষ্ণায় মৃত্যু এ রকম দ্বিমুখি চাপের মধ্যে ছিল এ সম্প্রদায়ের মানুষগুলো। এ রকম অবস্থায় সম্প্রদায়টির অনেকের মৃত্যুও হয়।
গত বছর ইরাকের সিনজার শহর দখল করে আইএস যোদ্ধারা। শহরটিতে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের বসবাস ছিল। আইএসের দখলের পর হাজার হাজার বাসিন্দা শহর ছেড়ে পালিয়ে যায়। ওই সময় অভিযোগ ওঠে আইএস ইয়াজিদিদের ওপর গণহত্যা চালিয়েছে। একই সঙ্গে এদের অনেককে বন্দী ও অনেক নারীকে যৌনদাসী করে রাখে।
তাই এবার আইএস জঙ্গিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো ‘সান গার্লস’ নামে একটি নারী গেরিলাবাহিনী। এ সংগঠনের মেয়েরা মূলত আইএস জঙ্গিদের হাতে ধর্ষিতা হয়েছেন, কিংবা তাদের ভাইদের নির্মমভাবে হত্যা করা হয়েছে কিংবা তাদের বোনেদের খুন-ধর্ষণ করা হয়েছে। তাদের অঞ্চলে হাজার হাজার নারীদের যৌন ক্রীতদাস হিসেবে কাজে লাগায় আইএস জঙ্গিরা। আর পুরুষদের নির্মভাবে হত্যা করা হয়। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া এই নারীরা।
‘ওরা আমাদের ধর্ষণ করেছে, আমরা ওদের হত্যা করবো’- এই স্লোগান নিয়েই ‘সান গার্লস’র মেয়েরা জিহাদ ঘোষণা করে আইএস জঙ্গিদের বিরুদ্ধে। বিখ্যাত ইয়াজিদি গায়িকা ঝাটে শিনগালি এই ‘সান গার্লস’ গ্রুপটি তৈরি করেছেন। মোট ১২৩ নারীকে নিয়ে তৈরি করা এই ‘সান গার্লস’ গ্রুপের একমাত্র লক্ষ্য দুনিয়াকে আইএস মুক্ত করা।
এই ‘সান গার্লস’র ১৭ বছরের এক নারী জানায়, সে নিজের চোখে দেখেছে কীভাবে তার বোনকে ধরে নিয়ে যায় আইএস জঙ্গিরা। তারপর ক্যাম্পে নিয়ে গিয়ে চলে নানা রকম যৌন অত্যাচার।
আরেক নারী সদস্য জানান, তাকে দিনে চার-পাঁচবার করে ধর্ষণ করেছে আইএস জঙ্গিরা। কিন্তু আর নয়। এবার নিজেদের জীবন বাজি রেখে আইএস’র বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ‘সান গার্লস’। এই লক্ষ্যে তারা দিনে সাত-আট ঘণ্টা ট্রেনিংও নিচ্ছে।