ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ রাসেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

rasel-setuপটুয়াখালী প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি শহীদ শেখ জামাল, শেখ কামাল ও শেখ রাসেল সেতু। এরমধ্যে মহিপুর-আলীপুর শিববাড়ীয়া নদীর উপর শেখ রাসেল সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় সেতুটি বৃহম্পতিবার বিকেলে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আয়োজিত এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল সেতুর উদ্বোধন করেন। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব আ.খ.ম আলাউদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর তিন সংসদ সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদার, আ.খ.ম জাহাঙ্গির হোসাইন, মাহবুবুর রহমান তালুকদার ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া, জেলা প্রশাসক অমিতাভ সরকার এবং জেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও সুধীজন।
সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে মহিপুর-আলীপুরের মধ্যে যোগাযোগ সহজ হয়ে যাচ্ছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সঙ্গে সড়কপথে যোগাযোগে সুবিধা হবে। উপকুলবাসীর জন্য খুলে যাবে সম্ভাবনার দ্বার।
সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সেতুটি নির্মাণে ২৪ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার টাকা ব্যয় হয়েছে। সেতুর দৈঘ্য ৪০৮ দশমিক ৩৬ মিটার এবং প্রস্থ ফুটপাতসহ ১০ দশমিক ২৫ মিটার। শহীদ শেখ কামাল সেতু ও শহীদ শেখ জামাল সেতুর কাজও প্রায় শেষের পথে। আগামী নভেম্বর মাসের মধ্যে ওই সেতু দুটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।