ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থগিত হলো ৫ হাজার লেনদেনে ছবি তোলা

Link Copied!

Bkash-BBঅর্থনৈতিক প্রতিবেদক : অবশেষে সমালোচনা ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর আপত্তির মুখে ৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনে এজেন্ট কর্তৃক ছবি তুলে রাখার নির্দেশনা স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার ব্যাংক কর্তৃক জারিকৃত এক সার্কুলারে এ তথ্য মোবাইল ব্যাংকিং লেনদেনকারী সব প্রতিষ্ঠানকে জানিয়ে দেয়া হয়েছে।
এর আগে মোবাইল ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে পাঁচ হাজার বা তার বেশি টাকার ক্যাশ ইন বা ক্যাশ আউট করা হলেই এজেন্ট কর্তৃক ওই লেনদেনকারীর ছবি তুলে তথ্য সংরক্ষণ করর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রক্রিয়াটি প্রয়োগ করা এজেন্টদের জন্য সহজ না হওয়া ও নানা সমালোচনার পর এ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে একটি মিটিং করে বাংলাদেশ ব্যাংক। সেখানে থেকেই এটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।
নতুন করে দেয়া এ সার্কুলারে শুধু ছবি তোলার বিষয়টি স্থগিত করা হলেও কেওয়াইসি সম্পর্কে যেসব নির্দেশনা দেয়া হয়েছিল তা একই ভাবে রাখা হয়েছে। তথ্যের গরমিল করে কেউ যাতে বিভিন্ন ধরনের অপব্যবহার ও অপরাধ সংঘটিত করতে না পারে এজন্য যে সকল ব্যাবস্থা নিতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে- গ্রাহকের কেওয়াইসিতে প্রদত্ত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট সিমের নিবন্ধন তথ্যাবলী একই রকম এবং নির্ভুল করার লক্ষ্যে সব গ্রাহকের মোবাইল সিম আগামী ৬ (ছয়) মাসের মধ্যে নতুন করে বা পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। গ্রাহকগণের দ্বারা নতুন করে বা পুনরায় রেজিস্ট্রেশন সম্পাদনান্তে এর প্রমানকের কপি এজেন্টের মাধ্যমে সংগ্রহপূর্বক তা যাচাই ও সংরক্ষন করতে হবে।
গ্রাহকদের সিম নতুন করে বা পুনরায় রেজিস্ট্রেশন সফল করার লক্ষ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রম গ্রহণের করতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক বা সাবসিডিয়ারী প্রতিষ্ঠান সমূহের গৃহীত ব্যবস্থাদি আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে এবং পরবর্তী ছয় মাস মাসিক ভিত্তিতে এ বিষয়ক অগ্রগতি প্রতিবেদন প্রেরণের (প্রতি মাসের বিবরণী পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে) জন্য নির্দেশ দেয়া হয়েছে।