ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘খুব শিগগরই মধ্যম আয়ের দেশে উন্নীত হব’

Link Copied!

Lotas kamalঅর্থনৈতিক প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ এখন নিন্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। খুব শিগগরই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো।
বুধবার দুপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষ্যে আয়োজিত ‘আলোচনা ও দোয়া মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এনডিসিসহ ব্যুরোর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক অগ্রগতি হয়েছে। কিছু সূচকে বাংলাদেশের অগ্রগতি পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকেও ভাল।
তিনি বলেন, খুব বেশিদিন নেই, যখন আমরা উন্নত দেশের কাতারে উন্নীত হবো। নিম্ন মধ্যমেআয়ের দেশ হওয়ার পেছনে বাংলাদেশের সব মানুষের অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বঙ্গবন্ধু সর্ম্পকে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের জন্ম হতো না। হয়ত বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়, তিনি ১৬ কোটি বাঙালির আত্মার আত্মীয়। তিনি সমগ্র বিশ্বের, তিনি সকল অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের।