ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজ যাত্রীদের জন্য রবি’র সাশ্রয়ী রোমিং

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : হজ যাত্রীদের জন্য মাসিক এবং দৈনিক ডাটা রোমিং প্ল্যান নিয়ে বিশেষ হজ রোমিং অফার চালু করেছে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। “সহজ এবং সাশ্রয়ী” আর্ন্তজাতিক রোমিং অফারের আওতায় হজ যাত্রীরা এ প্যাকেজ সুবিধা উপভোগ করতে পারবেন।
সরকারি তথ্য মতে, প্রতিবছর এদেশের এক লাখেরও বেশি হজ যাত্রী বিশ্বের সবচেয়ে বৃহৎ এই ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করে থাকেন। বিগত বছরগুলোর মতো এবারও রবি বাংলাদেশের সম্মানিত হজ যাত্রীদের জন্য সহজ এবং সাশ্রয়ী হজ রোমিং অফারের মাধ্যমে দেশে তাদের পরিবার পরিজনের সাথে যোগাযোগ নিশ্চিত করতে কাজ করছে।
হজ রোমিং অফারের আওতায় রয়েছে সৌদি আরব থেকে সৌদি আরব ও সৌদি আরব থেকে বাংলাদেশে প্রতি মিনিট ১৫ টাকায় আউটগোয়িং এবং বাংলাদেশে থেকে প্রতি মিনিট ১৬ টাকায় ইনকামিং কল সুবিধা। এই সহজ অফারের আওতায় প্রতিটি এসএমএস এর ফি ১৫ টাকা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রাহকরা একটি অনন্য ট্যারিফের পাশাপাশি দুটি সহজ ডাটা প্ল্যান থেকে পছন্দমতো একটি বেছে নিতে পারবেন। তবে ডাটা প্ল্যানটি শুধুমাত্র রবি’র পোস্ট-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।
হজ যাত্রীরা *১৪০*১০*৪# ডায়াল করে সাশ্রয়ী রোমিং কলরেটের মাসিক আনলিমিটেড ডাটা প্ল্যানটি চার হাজার টাকায় পেতে পারেন। একমাসেরও বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থানকারী হজ যাত্রীদের জন্য এই বিশেষ অফারটি খুবই উপযোগী। এছাড়া যাত্রীরা *১৪০*১০*৩# ডায়াল করে দৈনিক আনলিমিটেড ডাটা প্ল্যান নিতে পারেন। একই কলরেটে “নো ইউজ নো পে” সুবিধায় প্রতিদিন ৮০০ টাকায় এ সেবাটি পাওয়া যাবে।
রবি সম্মানিত হজ যাত্রীদের জন্য এই সহজ এবং ঝামেলামুক্ত রোমিং অফারটি সরবরাহ করতে পেরে গর্বিত। গ্রাহককেন্দ্রীক এই কোম্পানি বিশ্বাস করে যে হজ্ব যাত্রীদের জন্য এটি বাজারের সেরা অফার। এই অফারটি নিয়ে তারা আত্বীয়-পরিজনের সাথে নিয়মিত যোগাযোগ রেখে হজের সবধরনের আনুষ্ঠানিকতা শেষ করতে পারবেন।