ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একই সিনেমায় শাহরুখ-আলিয়া!

Link Copied!

shahrukh-khan-aliaবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সময়টা বেশ ভালোই কাটছে। বলিউডে টানা সফলতার দরুণ একের পর সিনেমার অফার আসছে তার কাছে। এবার গুঞ্জন উঠেছে বলিউড কিং শাহরুখের সঙ্গে একই সিনেমায় স্ক্রিন শেয়ার করতে চলেছেন বলিউডের এই নতুন সেনসেশন।
ইংলিশ ভিংলিশ সিনেমার পরিচালক গৌড়ি সিন্ডে তার পরবর্তী সিনেমার চরিত্রে কে অভিনয় করবেন তা নির্ধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শোনা যাচ্ছে সে সিনেমার নায়িকা চরিত্রে ক্যাটরিনা কাইফের অভিনয় করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে নেয়া হয়নি। ক্যাটরিনার পরিবর্তে নির্বাচন করা হয়েছে আলিয়া ভাটকে। সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের।
একটি সূত্র জানান, ‘আলিয়ার সঙ্গে আরো তিনজন নতুন মুখকে সিনেমায় নেওয়া হবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি। সিনেমায় একটি ক্যামিও চরিত্রের জন্য একজন সুপারস্টারের প্রয়োজন। সেই চরিত্রে শাহরুখকে দেখা যাবে।’
শাহরুখের সঙ্গে একই সিনেমায় অভিনয়ের বিষয়টি আলিয়ার অভিনয় জীবনের একটি বড় মাইলফলক হবে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। এদিকে জানা গেছে, সিনেমায় আলিয়াকে নেওয়ার জন্য গৌড়ি সিন্ডেকে অনুরোধ করেছেন এ অভিনেত্রীর মেন্টর বলিউড পরিচালক করণ জোহর। সিনেমার নাম কী হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।