ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-রোনালদো দু’জনই পিএসজিতে!

Link Copied!

messi-ronaldoস্পোর্টস ডেস্ক : শিরোনাম শুনলে যে কেউ চমকে উঠতে পারেন। তবে, ঘটনা এখনই বাস্তব না হলে কি হবে, আগামী মৌসুমে এমনটাই দেখা যেতে পারে। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মালিক আরবীয় পেট্রোডলারম্যান শেখ নাসের আল খালাইফি টাকার থলি নিয়ে নামতে যাচ্ছে মাঠে। উদ্দেশ্যে বিশ্বের সবেয়ে দুই সেরা ফুটবলারকে কেনা।
স্প্যানিশ পত্রিকা স্পোর্ট সংবাদ প্রকাশ করেছে, আগামী মৌসুমে দলবদলের বাজারে বড় ধরনের একটা ঝাঁকি দিতে প্রস্তুতি নিচ্ছেন পিএসজির মালিক। যত টাকাই লাগুক, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনতে চান তিনি। এ জন্য ইতিমধ্যে রোনালদোর এজেন্ট, পর্তুগিজ হোর্হে মেন্ডেজের সঙ্গে যোগাযোগও স্থাপন করেছেন তিনি।
এ মৌসুমেই একটা ঝাঁকি দেওয়ার ইচ্ছে ছিল পিএসজির। খুব বেশি পারেনি। শুধু ফরাসী লিগের ইতিহাসে সবেচেয়ে দামি ফুটবলার হিসেবে ম্যানইউ থেকে অ্যাঞ্জেল ডি মারিয়াকে স্বাক্ষর করায় প্যারিসের ক্লাবটি।
বিভিন্ন মিডিয়ার সূত্র ধরেই এমন সংবাদ প্রকাশ করেছে স্পোর্ট। ফ্রান্সের সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে পিএসজির মালিক বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে বলতে পারছি না। তবে, আগামী মৌসুমে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো দু’জনকেই পিএসজিতে নিয়ে আসার চেষ্টা করবো। তা না হলে প্ল্যান বি হিসেবে নেইমার এবং কুন (সার্জিও) অ্যাগুয়েরোই রয়েছে আমাদের টার্গেটে। আমরা নিশ্চিত ইব্রাহিমোভিচের পরিবর্তে এমন কোন ফুটবলারকেই চাই।’
হোর্হে মেন্ডেজের সঙ্গে নাকি আল খালাইফির দারুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো পর্যন্ত পৌঁছার দারুন সম্ভাবনা রয়েছে পিএসজির। তবে লিওনেল মেসিকেও যদি কিনতে পারে পিএসজি, তাহলে সেটা হবে ফুটবলের বাজারে সাম্প্রতিককালের সবচেয়ে বড় চমক।