ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রীতি ম্যাচে রিয়ালের জয়

Link Copied!

mareloস্পোর্টস ডেস্ক : লিগ শুরুর আগে নিজেদের শেষ বারের মত ঝালিয়ে নিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে জমজমাট স্প্যানিশ ল লিগা। তার আগে সর্বশেষ প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তুর্কি ক্লাব গ্যালাতাসারির মুখোমুখি হয়েছিল লজ ব্লাঙ্কোজরা। তবে, ম্যাচটি খুব সহজ ছিল না। কোনমতে ডিফেন্ডার মার্সেলোর গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল।
ইনজুরি থেকে ফিরে এই ম্যাচে মাঠে নেমেছিলেন রোনালদো-বেনজেমারা। লিগ শুরুর আগে নিজেদের প্রস্তুতিটাও পরখ করে নিলেন বিশ্বসেরা এই তারকা ফুটবলাররা। যদিও এই ম্যাচে মোটেও নিজেকে মেলে ধরেননি রোনালদো। কোনো গোলের সুযোগ তো তৈরী করতেই পারেননি, এমনকি মাঠেও ছিলেন পুরোপুরি নিষ্প্রভ।
তবে ম্যাচের শুরুতে গোল দিয়ে রিয়ালকে এগিয়ে দেন নাচো। রিয়ালের গা ছাড়া ফুটবলের সুযোগে লুকাস পোডলস্কি তাদের রক্ষনে বেশ চাপ সৃষ্টি করে। কিন্তু স্রোতের বিপরীতে ১৭ মিনিটে লুকা মডরিচের কর্নার কিক থেকে ভেসে আসা বলে দুর্দান্ত এক হেডে গোল করেন নাচো।
প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধান নিয়েই। তবে, বিরতির একটু পরই, খেলার ৫২ মিনিটে তুর্কি ক্লাবটিকে সমতায় ফেরান ওয়েসলি স্নেইডার। পোডলস্কির পাস থেকেই বাঁ পায়ের শটে রিয়ালের জাল কাঁপান তিনি।
খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে (৮১ মিনিটে) দুর্দান্ত এক গোল করলেন মার্সেলো। বাম পাশ থেকে বল নিয়ে উঠে আসেন তিনি। দু’জনকে কাটিয়ে ফার্নান্দো মুসলেরাকে পরাস্ত করেন মার্সেলো।