ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনায়াসে জিতল ম্যানইউ

Link Copied!

manUস্পোর্টস ডেস্ক : ম্যাচে গোল হয়েছে মোট চারটি। সবগুলোই এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়দের পা থেকে। তবুও রেড ডেভিলদের জয় ৩-১ ব্যবধানে। এ টুকুতেই বোঝা যাচ্ছে, একটি গোল আত্মঘাতি দিয়েছিল ম্যান ইউর ফুটবলাররা। মূলতঃ মাইকেল ক্যারিকের আত্মঘাতি গোলে ম্যাচের শুরুতে পিছিয়েই পড়েছিল ম্যানইউ।
চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে খেলারই যোগ্যতা অর্জণ করতে পারেনি ম্যানইউ। এবার খেলতে পারবে, তবে প্লে অফ পর্ব উৎরে যদি আসতে পারে। তবে সে লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে চলেছে লুই ফন গালের শিষ্যরা।
ওল্ড ট্র্যাফোর্ডেই বেলজিয়ান ক্লাব ক্লাব ব্রুগার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের অষ্টম মিনিটেই মাইকেল ক্যরিকের আত্মঘাতি গোলে এগিয়ে যায় সফরকারীরা। ভিক্টর ভাজকুয়েজের ফ্রি কিক ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ক্যারিক।
তবে খুব বেশিক্ষণ পিছয়ে থাকতে হয়নি ফন গালের শিষ্যদের। ৫ মিনিট পরই, খেলার ১৩তম মিনিটেই মেমপিস ডিপের গোলে সমতায় ফেরে ম্যানইউ। প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগেই লিড নিয়ে নেয় রেড ডেভিলরা। এবারও গোলদাতা মেমপিস ডিপে।
২-১ জয় নিয়েই ম্যাচ শেষ করতে যাচ্ছিল ম্যানইউ। তবে, ইনজুরি সময়ে (৯০+৪) মারুয়ানে ফেল্লাইনির গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
প্লে অফের ম্যাচে মঙ্গলবা রাতে জয় পেয়েছে ল্যাজিও, স্পোর্টিং লিজবন, বাতে বরিসভ, আস্তানা ১৯৬৪- ক্লাবগুলো। ল্যাজিও ১-০ গোলে হারিয়েছে বায়ার লেভারকুসেনকে। ২-১ গোলে সিএসকেএ মস্কোকে হারিয়েছে স্পোর্টিং লিজবন। পার্টিজান বেলগ্রেডকে ১-০ গোলে হারিয়েছে বাতে বরিসভ। ১-০ গোলে অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে জয় পেয়েছে আস্তানা ১৯৬৪।