ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালে নাম লেখালেন কোভাসিস

Link Copied!

kovacicস্পোর্টস ডেস্ক : মিডফিল্ডে আরও শক্তি বাড়ালো রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে উড়িয়ে আনা হলো মাতেও কোভাসিসকে। ক্রোশিয়ান এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির বিষয়ে আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার কথা রয়েছে রিয়ালের পক্ষ থেকে।
ইন্টার মিলান কোচ রবার্তো মানচিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন, কোভাসিসের ব্যাপারে স্প্যানিশ লা লিগায় জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়ে গেছে। সে এখন রয়েছে বার্নাব্যুর পথেই। ছয় বছরের চুক্তি হচ্ছে ২১ বছর বয়সী কোভাসিস আর রিয়াল মাদ্রিদের মধ্যে।
ইন্টার মিলানের পক্ষ থেকেই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দুই ক্লাব বসে কোভাসিসের ট্রান্সফারের ব্যাপারে চুক্তিপত্রে স্বাক্ষর করে। বিষয়টা জাননো হয়েছে রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটেও। সেখানে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলান কোভাসিসের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। আগামী ৬ মৌসুমের জন্য বার্নাব্যুতে যোগ দিতে যাচ্ছেন কোভাসিস।
ইন্টার মিলানের হয়ে গত দুই মৌসুম খেলেছেন ক্রোয়েশিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার। ৪৪ ম্যাচে করেছেন ৮ গোল।