ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক জোন করতে ২৯১ একর জমি বরাদ্দ

Link Copied!

BEZচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে প্রায় ছয়শ’ একর জায়গা জুড়ে বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২৯১ একর জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার অর্থনৈতিক জোনের নামে ২৯১ একর খাস জমি দলিল সম্পাদন করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজাবহ উদ্দিন জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। উপজেলার গহিরা এলাকায় এই অর্থনৈতিক জোন গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে ২৯১ একর ভূমি রেজিস্ট্রি দলিল মূলে হস্তান্তর করা হয়েছে। এই জমির মূল্য প্রায় চারশ’ কোটি টাকা হলেও প্রতীকি মূল্যে জায়গাটি হস্তান্তর করা হয়েছে। অর্থনৈতিক জোনের জন্য বরাদ্দকৃত এই জমিতে কমপক্ষে ৩৭১টি শিল্প স্থাপনের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সরকার দেশের বিভিন্ন এলাকায় ১৭টি বিশেষ অর্থনৈতিক জোন করার  উদ্যোগ গ্রহণ করেছে। দেশে ব্যাপক শিল্পায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের কর্ণফুলী নদী ও সাগরের তীর ঘেঁষে আনোয়ারা উপজেলায় বিশেষ অর্থনৈতিক জোন-২ গড়ে তোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটিই হবে দেশের প্রথম অর্থনৈতিক জোন। সরকারি নির্দেশে আনোয়ারায় বিশেষ জোন-২ এর জন্য চারটি মৌজায় ২৯১ একর খাস জমি বন্দোবস্ত করে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। সম্প্রতি মন্ত্রণালয় বন্দোবস্তকৃত জমির অনুমোদন দেয়। সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব জমি রেজিস্ট্রি দেওয়া হয় অর্থনৈতিক জোন কর্তৃপক্ষকে।
বরাদ্দকৃত এই জমিতে জাহাজ নির্মাণ শিল্প, ইলেকট্রিক ফার্নেস ও সিমেন্ট শিল্পকে প্রাধান্য দিয়ে কমপক্ষে ৩৭১টি শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপক, সরকারের উপ-সচিব মলয় চৌধুরী। আগামী ২০১৭ সালে শুরু হয়ে ২০২০ সালের মধ্যে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।