ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পথে পথে গ্রামীণফোনের বিনামূল্যের ইন্টারনেট!

Link Copied!

gpতথ্যপ্রযুক্তি ডেস্ক : সাধারণ মানুষের মধ্যে ইন্টারনেট নিয়ে সচেতনতা তৈরি এবং ইন্টারনেট ব্যবহার শেখাতে দেশের বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে গ্রামীণফোন। গতকাল সারাদেশে একযোগে প্রচারণা চালানো হয়। প্রচার অভিযানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যের নেতৃত্বে এক হাজার কর্মী অংশ নেন। এটি গ্রামীণফোনের ইন্টারনেট সচেতনতামূলক উদ্যোগ ‘ইজিনেট’ এর অংশ।
যারা এখনো ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষদের অভিযানে ইন্টারনেট সম্পর্কে ধারণা দেয়া হয়। এতে পথ চলতি সাধারণ মানুষকে বিনামূল্যের ভিডিও টিউটরিয়াল দেখিয়ে ইন্টারনেট ব্যবহার শেখানো হয়।
ইন্টারনেট সম্পর্কে অনগ্রসর মানুষকে আগ্রহী করতে নতুন অফার চালু করেছে গ্রামীণফোন। এই অফারের নাম ইজিনেট। অফারের আওতায় ইন্টারনেট ব্যবহার করা যায় এমন হ্যান্ডসেট যাদের রয়েছে তারা ফেসবুক, উইকিপিডিয়ার মতো কয়েকটি সাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। কোন ইন্টারনেট প্যাকেজ চালু না থাকলেও গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে ইজি নেট ব্যবহার করতে পারবেন। গ্রামীণফোনের “সবার জন্য ইন্টারনেট” লক্ষ্যের অংশ হিসেবে এই পণ্য চালু করা হয়েছে।