ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিতর্কিত’ গোলে লিভারপুলের জয়

Link Copied!

bentekeস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে বার্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে অল রেডরা। চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে স্টোক সিটিকেও একই ব্যবধানে হারিয়েছিল ব্রেন্ডন রজার্সের দল।
সোমবার রাতে লিভারপুলের জয়ের নায়ক ক্রিশ্চিয়ান বেনতেকি। আনফিল্ডে দলের হয়ে একমাত্র গোলটি করেন এই বেলজিয়ান স্ট্রাইকার।
খেলার ২৬তম মিনিটে বেনতেকি লিভারপুলের হয়ে জয়সূচক গোলটি করেন। জর্ডান হেন্ডারসনের ক্রস থেকে ভেসে আসা বলে দুর্দান্ত শটে গোল করেন তিনি। যদিও গোলটি বেশ বিতর্কের জন্ম দিয়েছে।
হেন্ডারসনের ক্রস নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় ফিলিপ কুতিনহো। তবে তখন তিনি অফসাইড পজিশনে দাঁড়িয়ে ছিলেন। যদিও তা রেফারির চোখ এড়িয়ে যায়। ২০১৫-১৫ মৌসুমের জন্য করা নতুই আইন অনুযায়ী, কুতিনহোকে অফসাইড দেখানো উচিত ছিল। তবে রেফারি তা করেননি।
কুতিনহো বল নিয়ন্ত্রণে নিতে না পারলেও প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে তা চলে আসে ক্রিশ্চিয়ান বেনতেকির কাছে। জোরালো শটে গোল করে দলকে জয় এনে দেন এই বেলজিয়ান স্ট্রাইকার।
এর আগে অবশ্য প্রথমার্ধের শুরুতে গোলবঞ্চিত হয় বার্নমাউথ। খেলার মাত্র পাঁচ মিনিটের মাথায় টমি এপিকের গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। সেই হিসেবে লিভারপুলকে সৌভাগ্যবানই বলতে হয়। কুতিনহো অফসাইডে থাকলেও তা রেফারির চোখ এড়িয়ে যায়।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন বেনতেকি। কিন্তু তার প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে এসে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় অল রেডদের।
টানা দ্বিতীয় ম্যাচ জয় পাওয়ায় দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। সমান পয়েন্ট সত্ত্বেও গোল-গড়ে এগিয়ে থাকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও লিচেস্টার সিটি।
আগামী ২৪ আগস্ট প্রিমিয়ার লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে ব্রেন্ডন রজার্সের দল। এর দুইদিন আগে বার্নমাউথ’র প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম।