ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানির সঙ্গে অভিনয় নয়!

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : সাবেক পর্নো তারকা সানি লিওনের বর্তমান পরিচয়, তিনি বলিউড অভিনেত্রী। পর্নো জগত ছেড়ে বিগত ২/৩ বছর ধরে তিনি বলিউডে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যাপক চেষ্টা করে যাচ্ছেন।
কিন্তু অ্যাডাল্ট স্টার ইমেজটা সানি লিয়নের ঘাড় থেকে নামছেই না। যতই তিনি চেষ্টা করুন, বলিউডের প্রথম সারির অভিনেতারা তার সঙ্গে সিনেমা করতে চাইছেন না। এবার তো নাম প্রকাশে অনিচ্ছুক এক সুপারস্টার সরাসরি বলেই দিলেন, ‘স্ত্রী মানা করেছেন।’
ভারতীয় একটি পত্রিকাকে সেই সুপারস্টার জানিয়েছেন, ‘আমি সানির সঙ্গে সিনেমা করতেই পারি। কিন্তু দিনের শেষে আমাকে বাড়ি যেতে হয়। আমাকে আমার স্ত্রী সানির সঙ্গে সিনেমা করতে মানা করেছেন।’
বলিউডের এখন পর্যন্ত সানির যেসব সিনেমা মুক্তি পেয়েছে, তাতে কোনো প্রথম সারির অভিনেতা ছিলেন না। রজনীশ দুগ্গল, রাম কাপুরের মতো হিরোর সঙ্গে অভিনয় করেছেন সানি। তার আপকামিং সিনেমা মস্তিজ়াদে-তে রয়েছেন তুষার কাপুর ও বীর দাস।
এর আগে একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, ‘স্ত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন যদি আমি তাদের স্বামীর সঙ্গে কাজ করি।’ এবার এই নাম প্রকাশে অনিচ্ছুক সুপারস্টারের বক্তব্যের পর সানির সেই উক্তির প্রমাণ মিললো।