ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাণে বাঁচলেন রিতেশ-জেনেলিয়া

Link Copied!

ritesh_geneliaবিনোদন ডেস্ক : ১৭ আগস্ট সোমবার সন্ধ্যায়, ব্যাংককের বাণিজ্যিক এলাকায় হওয়া বিস্ফোরণে অল্পের জন্য রক্ষা পেলেন বলিউডের তারকা দম্পত্তি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ।
বিস্ফোরণের সময় পাশের একটি শপিং মলে কেনাকাটা করছিলেন এই তারকা দম্পতি। ঘটনার পরে নিজেই টুইট করে নিজেদের সুস্থ থাকার খবর দিয়েছেন জেনেলিয়া। বিস্ফোরণ ও মৃত্যুকে সামনে থেকে দেখে জেনেলিয়া অনেকটাই ভেঙে পড়েছেন বলে তার পরিবার সূত্রে খবর মিলেছে।
সোমবার সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকায় বোমা বিস্ফোরণ হয়। একটি হিন্দু মন্দিরের বাইরে ঘটা এই ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ২৭ জন। আতহ হয়েছে কমপক্ষে ৭৮ জন। এলাকাটি জনপ্রিয় পর্যটনস্থল হিসেবেও পরিচিত।