ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারা পাচ্ছেন বিপিএলের দলের মালিকানা?

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : নভেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের তৃতীয় আসর। তবে এই আসরে পুরনো অনেক মালিকদের নাও দেখা যেতে পারে। বকেয়া পরিশোধ না করায় তারা মালিকানা হারাতে যাচ্ছে। বিপিএলের দলগুলো পেতে যাচ্ছে নতুন মালিক। তবে কারা হচ্ছেন বিপিএলের দলগুলোর নতুন মালিক? আজই তার উত্তর পাওয়া যাবে।
আজ মিরপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল। যাচাই-বাছাই শেষে তারা সিদ্ধান্ত জানাবে। তবে জানা গেছে বিপিএল-এর তৃতীয় আসরে মাঠে দেখা যেতে পারে দেশের বড় বড় কোম্পানিকে। ইতিমধ্যে বিসিবির কাছে কমপক্ষে ১০টি নতুন কোম্পানি আগ্রহ দেখিয়েছে।
এ বিষয়ে বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘স্কয়ার আছে, বেক্সিমো ফার্মাটিসিক্যালসও ফর্ম জমা দিয়েছে। সোহানা গ্রুপ নামে একটি কোম্পানিও জমা দিয়েছে। এ রকম ১০টি নতুন কোম্পানি আগ্রহ দেখিয়েছে। নতুন ১০টি আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে গত আসরে অংশ নেয়া দুটো পুরনো ফ্র্যঞ্চাইজিও এক্সপ্রেশন অব ইন্টারেস্ট জমা দিয়েছে। তাদের নিয়ে বিপিএলের জন্য আগ্রহীদের সংখ্যা হলো ১২। আমরা চার বছরের জন্য চেয়েছি। এই সময় তারা (কোম্পানিগুলো) ফ্র্যঞ্চাইজি চালাতে পারবে কিনা সে ব্যাপারে কথা হবে।’
আবেদন করা প্রতিষ্ঠানগুলো হল, বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, প্রাইম ব্যাংক, সোহানা ইলেকট্রনিক্স, ডিবিএল গ্রুপ, এনভয় গ্রুপ, সামিট গ্রুপ, ইনডেক্স গ্রুপ ও এশিয়ান টিভি।  তবে ফ্র্যাঞ্চাইজি দেয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থার পাশাপাশি অন্যান্য বিষয়ও বিবেচনায় আনা হবে।  মোট ১২টি কোম্পানির মধ্য থেকে যেকোনো সাতটি কোম্পানি বিপিএলের সাতটি দলের মালিকানা পাবে।