অর্থনৈতিক প্রতিবেদক : ক্ষুদ্র ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ ঋণ ঝুঁকিমুক্ত করতে বীমা সেবার আওতায় আনতে চায় বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক লিমিটেড।
এ জন্য ব্যাংকটি গার্ডিয়ান ইন্সুরেন্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং গার্ডিয়ান ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তিটি স্বাক্ষর করা হয়েছে।

