ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর পেতে উৎকোচ বন্ধ করতে হবে

Link Copied!

taxঅর্থনৈতিক প্রতিবেদক : নিয়মিত ভ্যাট, আয়কর ও শুল্ক পেতে আগে উৎকোচ নেওয়া বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আর এসব ঘৃণ্য কর্মকাণ্ড বন্ধ করতে না পারলে ব্যবসায়ীরা ভ্যাট বা কর পরিশোধ থেকে বিরত থাকতে বাধ্য হবে। পাশাপাশি করদাতার সংখ্যাও কমে যাবে।
সোমবার রাজধানীর ধানমন্ডিতে কর অঞ্চল-৬ এর অধীক্ষেত্রাধীন ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে কর কমিশনারের মতবিনিময় সভায় এ মত ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, শুধু রাজধানী নয়, এর বাইরেও প্রত্যেক ব্যবসায়ীকে গোপনে একটি চক্রকে নিয়মিত টাকা দিতে হয়। যা ওই ব্যবসায়ীর পরিশোধযোগ্য ভ্যাট বা করের চেয়ে বেশি। কিন্তু কেন, কাদেরকে, কিভাবে এ অর্থ দিতে হয় সে বিষয়ে সরকারের সব মহলের কর্মকর্তারা অবগত। আর চক্রটিকে নিয়মিত অর্থ না দিলে ব্যবসায়ীদের কি পরিণতি হয় তাও সবাই জানে।
এ সময় বসুন্ধরা সিটি মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হান্নান আজাদ বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে কোনো না কোনো চক্রকে নিয়মিত উৎকোচ দিতে হয়। কাদের এ উৎকোচ দিতে হয় তা সে বিষয়ে সবাই অবগত। এটি বন্ধ না হলে ব্যবসায়ীরা ভ্যাট বা কর পরিশোধ বন্ধ করতে বাধ্য হবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের কিরণ বলেন, ব্যবসায়ীদের কাছে ভ্যাট ও ট্যাক্সের অপর নাম হচ্ছে আতঙ্ক। কারণ মাঠ পর্যায়ের কর্মকর্তারা করদাতাদের সহায়তা তো দূরের কথা তাদের সঙ্গে উসৃঙ্খল ব্যবহার করে।
তিনি বলেন, আয়কর রিটার্ন ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করায় করদাতারা আগ্রহ হারিয়ে ফেলছে। করদাতার সংখ্যা বাড়াতে এ হার কমানো দরকার।
এ সময় তিনি করদাতাদের কর প্রদানে উৎসাহ যোগাতে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যায়ে সম্মাননা প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব দেন।
ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক আহসান বলেন, অনেকেই কর দেওয়ার যোগ্য কিন্তু তাদের সনাক্ত করা হচ্ছে না। সরকারের উচিত তাদের সনাক্ত করা।
ঢাকা নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি জহির উদ্দিন বলেন, ট্রেড লাইসেন্স ফি পাঁচ গুণ বাড়ানো হয়েছে। যা অত্যন্ত অমানবিক। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হবে।
ব্যবসায়ীদের এসব অভিযোগের ভিত্তিতে কর অঞ্চল-৬ এর কমিশনার মেফতাহ উদ্দিন খান বলেন, কোনো কর কর্মকর্তা করদাতাদের সঙ্গে অসদাচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে নিয়মিত কর পরিশোধ করলে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় তিনি কর পরিশোধ ত্বরান্বিত করতে করদাতাদের সঙ্গে প্রতিমাসে মিট দ্য ট্যাক্স পেয়ারস বৈঠকের আয়োজন করবে বলে জানান।