ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টফোন প্রি-অর্ডার দিলেই সেলফি স্টিক ফ্রি!

Link Copied!

selfiতথ্যপ্রযুক্তি ডেস্ক  : গ্রামীণফোন এবং এডিসন গ্রুপ যৌথ ভাবে বাংলাদেশের বাজারে নিয়ে আসছে ৪জি হ্যান্ডসেট হেলিও এস১। আগামীকাল থেকে ২৫ আগস্ট পর্যন্ত সিম্ফনির সকল স্মার্ট প্লাগ-ইন আউটলেটস এবং এক্সক্লুইসিভ প্রায়োরিটি আউটলেটস ও গ্রামীণফোন এর সকল সেন্টারে এই হ্যান্ডসেটটির জন্য প্রি-বুকিং দেওয়া যাবে। মাত্র ৩ হাজার টাকায় প্রি-বুকিং দেয়া যাবে।
প্রি-বুকিং দেয়া প্রথম ১ হাজার জন পাবেন একটি ফ্লাশ সমৃদ্ধ সুদৃশ্য সেলফি স্টিক ফ্রি। সঙ্গে থাকছে গ্রামীণফোনের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় ডাটা অফার। ২৫ শে আগস্ট থেকে বাকি ১৪,৯৯০ টাকার বিনিময়ে হ্যান্ডসেটটি সেলফি স্টিক সহ সংগ্রহ করা যাবে।
হেলিও এস১ এ আছে ৪ জি সাপোর্টেড এবং ৬৪ বিট প্রসেসর। হ্যান্ডসেট টিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ওএস, ৫ ইঞ্চি এমোলেড এইচ ডি ডিসপ্লে। আরও আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এক্সপান্ডেবল মেমোরী ৩২ জিবি পর্যন্ত। হাইব্রিড ডুয়েল সিমের এই ফোনটির ব্যাটারি ২৪০০ মিলি অ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।
এই হ্যান্ডসেট টির উভয় পাশেই ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩।
এমোলেড ডিসপ্লে ব্যবহার করার জন্য ব্যাটারি খরচ হবে অনেক কম । বেস্ট ভিউইং এর জন্য এতে ব্যবহার করা হয়েছে মিরাভিশন টেকনোলজি । মিরাভিশন টেকনোলজি এর কারণে ডিভাইস এর স্ক্রিন কালার চোখে যেমন আরামদায়ক। তেমনি ছবি , ভিডিও, ওয়েব পেজ, অ্যাপস , টেক্সট সব ফুটে উঠবে আরও অসাধারণ ভাবে ।
হেলিও এস ১ সেট টিতে ব্যবহার করা হয়েছে নিউ জেনারেশন এর সনি ইমেজ প্রসেসিং সেন্সর। ফলে ক্যাপচার করা যাবে আরও মনোমুগ্ধকর প্রাণবন্ত ছবি । এতে রয়েছে ১.৩ গিগা হার্জ অক্টাকোর ৬৪ বিট প্রসেসর এবং ২ জিবি র‌্যাম। যা উচ্চগতির ব্রাউজিং এবং ডাউনলোড করতে সক্ষম । এতে আরো আছে ১৬ জিবি স্টোরেজ সুবিধা, যেখানে রাখা যাবে অনেক বেশি ভিডিও, ছবি এবং মিউজিক ।
হ্যান্ডসেটটি ওটিজি সাপোর্ট করে, ফলে পেনড্রাইভ, মাউস, কি-বোর্ড, ইত্যাদি ডিভাইস ওটিজি ক্যাবলের মাধ্যমে সরাসরি হ্যান্ডসেটের সাথে সংযোগ করে ব্যবহার করা যাবে ।