স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে বাঘা বাঘা সব প্রতিপক্ষকে মুড়ি-মুরকির মতো উড়িয়ে দিয়ে একক আধিপত্য দেখিয়ে ইংলিশ লিগের শিরোপা জিতে নেয় চেলসি। কিন্তু চলতি মৌসুমে এখনো জয়ের দেখা পায়নি দলটি। সোয়ানসির বিপক্ষে ড্রয়ের পর রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছে ব্লুজরা।
বর্তমান লিগ চ্যাম্পিয়নদের এমন বাজে হারের পর ভক্তরা হয়তো দলটির কোচ হোসে মরিনহোর প্রতিক্রীয়া শোনার অপেক্ষায় ছিলেন। পর্তুগিজ নাম্বার ওয়ানও চিরচেনা সেই বেঁঁফাস মন্তুব্যেই মুখ খুলেছেন। জানিয়েছেন, রোববার প্রতরণা করেই নাকি ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে সার্জিও অ্যাগুয়েরো, ভিনসেন্ট কোম্পানি এবং ফার্নান্দিনহোর গোলে পরাজয়ের তিক্ত স্বাদ পায় চেলসি। কিন্তু নিজেদের মাঠে ফাউল আচরণের জন্য ফার্নান্দিনহো ও ইয়াইয়া তোরে সহ কমপক্ষে দুইজনকে লাল কার্ডের যোগ্য ছিল বলে দাবী মরিনহোর।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘কুনুই দিয়ে গুঁতো দেওয়ার কারণে ফার্নান্দিনহোকে লাল কার্ড দেখানো উচিত ছিল। বেশ কয়েকবার কুনুই দিয়ে গুঁতো মেরে সে লাল কার্ড দেখার মত অপরাধ করেছে। কিন্তু রেফারি মাত্র একবার হলুদ কার্ড দেখিয়েছে তাকে। এছাড়া ইয়াইয়া তোরে বার বার ফাউল করা সত্ত্বেও তাকে লাল কার্ড দেখায়নি রেফারি।’
হারের পর ক্ষোভ প্রকাশ করে মরিনহো আরো বলেন, ‘এটা সম্পূর্ণ ভূয়া একটি ফলাফল এবং অপ্রাসঙ্গিক। দ্বিতীয়ার্ধে আমরাই সেরা অবস্থানে ছিলাম। তোরেকে ওই সময় লাল কার্ড দেখালে হয়তো ম্যাচের রেজাল্টে কোন প্রভাব ফেলতো না। কিন্তু এটা তো আইন। সেটা এক মিনিট খেলা বাকি থাকল না কি ৯০ মিনিট থাকল- তা কোন ব্যাপার নয়। যেটা লাল কার্ড, সেটাকে তো লাল কার্ড দিতেই হবে। প্রথমার্ধে পর চেলসিই ভালো খেলেছে। সুতরাং, ৩-০ গোলের ব্যবধান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

