ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনার প্রত্যাবর্তনের রাজা

Link Copied!

messi 1স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে ট্রেবল জেতার পর এবারের মৌসুমের শুরুতেই উয়েফা সুপার কাপ জয়- এ বছর ছয় শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ৪-০ গোলে হেরে বার্সার ছয় শিরোপার স্বপ্ন ফিকে হয়ে গেছে।
স্বপ্ন বাঁচিয়ে রাখতে ঘরের মাঠে ফিরতি লেগে অসাধ্যই সাধন করতে হবে কাতালানদের, জিততে হবে কমপক্ষে ৫-০ গোলে। অবশ্য এ ক্ষেত্রে বার্সার জন্য অনুপ্রেরণা হতে পারে দলটির সেরা তারকা লিওনেল মেসি। এই আর্জেন্টাইনের নৈপুণ্যে বার্সার প্রত্যাবর্তনের ইতিহাস যে বেশ ভালোই রয়েছে।
২০১০ সাল। স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও সেভিয়া। প্রথম লেগে সেভিয়ার মাঠে ৩-১ গোলে হেরে শিরোপার লড়াইয়ে হোঁচট খায় বার্সা। তবে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে বার্সার ত্রাণকর্তা হয়ে দেখা দেন মেসি। দারুণ এক হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন তারকা। আর বার্সা সেভিয়াকে হারায় ৪-০ গোলে। দুই লেগে মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে বার্সা।
এরপর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০১২-১৩ মৌসুম। সেবার শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল এসি মিলান ও বার্সেলোনা। প্রথম লেগে সমর্থকদের হতাশ করে বার্সা। মিলানের মাঠে তারা হেরে যায় ২-০ গোলে। তবে ক্যাম্প ন্যুয়ে ফিরতি লেগে বার্সার আলোর দিশারী হয়ে দেখা দেন ওই মেসিই। মেসির জোড়া গোল ও ভিয়া, আলবার একটি করে গোলে মিলানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থেকে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট পায় স্প্যানিশ জায়ান্টরা।
তেমন আরেকটি পরীক্ষার সামনে আবার দাঁড়িয়ে বার্সা। এবারও কি বার্সার ত্রাণকর্তা হয়ে দেখা দিতে পারবেন মেসি? ২০১০ সালে স্প্যানিশ সুপার কাপেই তো সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন, একই প্রতিযোগিতায় এবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও তেমন কিছু করে দেখাতে পারবেন ফুটবলের খুদে জাদুকর? জবাব মিলবে সোমবার দিবাগত রাতেই!