ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তির আপিল শুনানি ২০ আগস্ট

Link Copied!

duনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা আপিলের শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে গত ৬ আগস্ট এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করা ছিল। কিন্তু আবেদনকারীর পক্ষ থেকে নিয়মিত আপিল আবেদন করতে না পারায় ২০ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়।
গত ৮ জুলাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ চেয়ে শিক্ষার্থীদের করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট এ এফ এম মেসবাহ উদ্দিন।
এ রিট আবেদনের শুনানি নিয়ে গত ১৬ মার্চ ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে এ সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নেয়ার কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চান আদালত। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ২৬ জন অভিভাবক এ রিট আবেদনটি দায়ের করেন। গত বছরের ১৫ অক্টোবর ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়া যাবে না বলে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।