ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সার্ভারত্রুটি: কাস্টম হাউসে কার্যক্রম ব্যাহত

Link Copied!

castom-houseচট্টগ্রাম প্রতিনিধি : সার্ভার ত্রুটির কারণে চট্টগ্রাম কাস্টম হাউসে সব ধরণের কার্যক্রম ধীরগতিতে হচ্ছে। ফলে ডাটা এন্ট্রিসহ সব ধরণের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সোমবার সকাল ৯টার পর থেকে সার্ভারে এ সমস্যা দেখা দেয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বলেন, ‘সোমবার সকাল থেকে কাস্টম সার্ভারের ত্রুটি দেখা দেয়। ফলে সব ধরণের কার্যক্রম খুব ধীরগতিতে হচ্ছে। যেটি একধরণে বন্ধ থাকারই নামান্তর।’
তিনি আরো বলেন, ‘বারবার এই সমস্যার কারণে ব্যবসায়ীরা বিপুল ক্ষতির সম্মুখীন হলেও কর্তৃপক্ষ বরাবরই কোনো পদক্ষেপ নিচ্ছেনা।’
তবে কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আজিজুর রহমান বলেন, ‘সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে আমাদের বিশেষজ্ঞ প্যানেল।’