চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৩১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৯২ তম সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (লেভেল-১) স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৩১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।’
পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.cuet.ac.bd তে পাওয়া যাবে।

