নিজস্ব প্রতিবেদক : এখনও যে সকল গ্রাহক ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়নি, তাদের জন্য ইজি নেট নিয়ে এলো গ্রামীণফোন। ইন্টারনেট ব্যবহারের সহজ প্রক্রিয়া ‘ইজি নেট’ গ্রাহকদের ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে।
রাজধানীর একটি হোটেলে রোববার ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ইজি নেট’ সেবার উদ্বোধন করে গ্রামীণফোন।
এই ইজি নেট ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে শিখতে পারবে। একইসঙ্গে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করতে পারবে এবং এর মাধ্যমে ইন্টারনেটের ছোট প্যাকেজ কিনতে পারবে। এ সব কিছুই গ্রাহক করতে পারবে আগের কোনো ধরনের ইন্টারনেট প্যাকেজ ছাড়াই।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ইয়াসির আজমান বলেন, ‘ইজি নেট আমাদের গ্রাহকদের ইন্টারনেট সম্পর্কে জানতে সাহায্য করবে এবং তাদের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞানকে আরও শাণিত করবে।’
তিনি বলেন, গ্রাহকরা তাদের ফিচার অথবা স্মার্টফোন থেকে *৫০০০*৫৫# -এ নম্বরে ডায়াল করলেই একটি মাইক্রো সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। যেখান থেকে তারা চাইলেই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইন্টারনেট ‘কী’ এবং এটি ‘কীভাবে’ ব্যববহার করা যায়, জানতে পারবেন। ইন্টারনেট সম্পর্কে জেনে নিয়ে গ্রাহকরা জিরো ফেসবুক, জিরো উইকিপিডিয়া ইত্যাদির মতো কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করে ইন্টারনেটের অভিজ্ঞতা নিতে পারবেন। গ্রাহকরা চাইলে ভবিষ্যতে ব্যবহারের জন্য ওই লিঙ্ক থেকে ইন্টারনেটের ছোট প্যাকেজ কিনে নিতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডিরেক্টর মার্কেটিং নেহাল আহমেদ, হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল এবং জেনারেল ম্যানেজার তারিক উল ইসলাম।

