ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দায় ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম

Link Copied!

waltonঅর্থনৈতিক প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দায় দেশের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম আকন্দ ইলেকট্রনিক্স অ্যান্ড মোটরস উদ্বোধন করা হয়েছে।
শো-রুম উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের সব ধরনের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, জ্যেষ্ঠ সহকারী পরিচালক মনিরুল হক মনা, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক মওদুদ পারভেজ মামুন, ডিস্ট্রিবিউটর মো. শাহজাহান আকন্দ, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক স্বপন ও তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিঞা সরকারসহ  গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ওয়ালটন পরিবার ক্রেতা ও ভোক্তাদের রুচি, পছন্দ এবং চাহিদা অনুযায়ী টেকসই ও সাশ্রয়ী ওয়ালটন পণ্য ঘরে ঘরে পৌঁছে দিতে সর্বাত্মকভাবে চেষ্টা করছে। ওয়ালটন দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বমানের পণ্য সারা বিশ্বে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে।’
দেশে উৎপাদিত সব ধরনের পণ্য ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন।