ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পতন দিয়ে সপ্তাহ শুরু

Link Copied!

share-downঅর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথাম কার্যদিবস রোববার দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও।
দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স)২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৯ কোটি ৮৪ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৬০৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ইসলামি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, আল-হাজ্ব টেক্সটাইল, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দিন শেষে দেশের অপর শেয়ারাবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৮৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৪ হাজার ৬৯১ পয়েন্টে। এতে লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকার শেয়ার। এ বাজারে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪টি কোম্পানির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।