ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষে ইব্রাহীম ও অভিক সরকার

Link Copied!

dabaস্পোর্টস ডেস্ক : ওয়ালটন এ্যামেচার রেটিং দাবা চ্যাম্পিয়নশীপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে মোহাম্মদ ইব্রাহীম হোসেন ও অভিক সরকার সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হাবিবুর রহমান সোহেল, জুয়েল খান, মোঃ শফিকুল ইসলাম, নয়ন কুমার মোহন্ত, নাসির উদ্দিন মাহমুদ, বদরুল আলম, মোঃ আমিনুল ইসলাম, জাকির হোসেন শিপলু ও মোঃ শওকত বিন ওসমান।
রোববার দাবা কক্ষে সকালে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ইব্রাহীম নয়নকে, অভিক সায়মন সিদ্দিকুর রহমানকে, বদরুল ওয়াহিদুজ্জামানকে, শিপলু মোঃ ইমদাদুল হককে, শওকত নাসিম হোসেন ভুঁইয়াকে ও নাসির মোহাম্মদ হাসানকে পরাজিত করেন। সোহেল শফিকের সাথে ও জুয়েল আমিনের সাথে ড্র করেন।
ওয়ালটন ১ম অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা চলবে ১৯ আগস্ট পর্যন্ত। এ বছর প্রথমবারের মতো ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে ওয়ালটন ১ম অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। যেখানে অংশ নিয়েছে অনূর্ধ্ব-২০০০ ফিদে রেটিংধারী দাবাড়ুরাই ।
প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে ১ লক্ষ টাকা। যার মধ্যে চ্যাম্পিয়নের জন্য থাকছে ২৫ হাজার টাকা, ট্রফিসহ আরো ১৭টি প্রধান অর্থ পুরস্কার ও বিশেষ ক্যাটাগরিতে মহিলা ১টি, স্কুল অনূর্ধ্ব-১২ ১টি ও ননরেটেড ১টি সহ মোট ২০টি পুরস্কার।