বিনোদন ডেস্ক : প্রায় এক যুগেরও বেশী সময় ধরে একসাথে রুপালী পর্দায় রঙ ছড়াতে দেখা যায়নি একসময়ের পর্দা কাঁপানো জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে। কিন্তু দীর্ঘদিন পরে হলেও অবশেষে ‘প্রাক্তন’ নামের একটি ছবির মাধ্যমে ফের জুটিবদ্ধ হচ্ছেন এই তারকা জুটি।
জানা গেছে, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘প্রাক্তন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পশ্চিম বাংলার এক সময়ের জনপ্রিয় তারকা জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। ২০০১ সালে ‘জামাইবাবু জিন্দাবাদ’ নামের একটি ছবিতে শেষবার তাদের দেখা গিয়েছিল। প্রায় চৌদ্দ বছর পর ছবিতে একসাথে জুটিবদ্ধ হচ্ছেন, এমন খবর জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ নিজেই। ১৫ আগস্ট প্রসেনজিৎ তার ফেসবুক ওয়ালে অভিনেত্রী ঋতুপর্ণার সাথে ফের অভিনয়ের কথা জানিয়ে কিছু ছবিও পোস্ট করেন।
ছবি প্রসঙ্গে নির্মাতা শিবপ্রসাদ বলেন, ছবির নামের মধ্যেই রয়েছে গল্প। ‘প্রাক্তন’। আমাদের জীবনে এমন অনেক ঘটনা থাকে যা অতীত হয়ে যায়। সে ভালো ঘটনাই হোক বা খারাপ। ছবিতে তেমনই একটি গল্প থাকছে।

