ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে মালদ্বীপ যাচ্ছেন শিল্পমন্ত্রী

Link Copied!

amuঅর্থনৈতিক প্রতিবেদক : এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর শিল্পবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ৬ষ্ঠ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালদ্বীপ যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ঝছ ৪৪৭ ফ্লাইটে করে তিনি মালদ্বীপের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। মালদ্বীপ সরকারের আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সফরে যাচ্ছেন।
উল্লেখ্য, জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্র ও জাপান সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ সহায়তায় মালদ্বীপ এ সম্মেলন আয়োজন করেছে। মালদ্বীপের রাজধানী মালেতে রোববার থেকে এ সম্মেলন শুরু হচ্ছে। আগামী ১৯ আগস্ট এটি শেষ হবে।
সম্মেলনে দ্রুত নগরায়ণের কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে শিল্প দূষণ এবং প্রাকৃতিক ও প্রতিবেশগত ঝ‍ুকির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান সীমাবদ্ধতা মোকাবিলায় করণীয় নির্ধারণ হবে। এ ছাড়া সম্মেলনে শিল্পবর্জ্যরে পরিমাণ কমানো, বর্জ্য পরিশোধন ও পরিশোধিত বর্জ্য শিল্প উৎপাদনে পুনর্ব্যবহারের ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ গ্রহণ ও সবুজ প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হবে।
সম্মেলনে আমির হোসেন আমু টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নের ধারা জোরদার করতে বাংলাদেশ সরকার গৃহিত পদক্ষেপগুলো তুলে ধরবেন। তিনি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশে বিদ্যমান আইন ও নীতি কাঠামো সম্পর্কে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের ধারণা দেবেন।
সম্মেলনে অংশগ্রহণের ফলে বাংলাদেশের মত জনবহুল ও সীমিত সম্পদের অধিকারী দেশগুলোর মন্ত্রী ও নীতি নির্ধারকদের সঙ্গে শিল্পবর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এতে করে বাংলাদেশের শিল্পখাতে সবুজ প্রযুক্তির ব্যবহার ও পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদারের লক্ষ্যে কার্যকর কৌশল প্রণয়ন সহজ হবে বলে আশা করা হচ্ছে।