স্পোর্টস ডেস্ক : গ্র্যান্ড স্লাম যার কাছে বাঁ হাতের খেল, সেখানে ডব্লিউটিএ টুর্নামেন্ট তো কোন বিষয়ই না। কিন্তু সেরেনা উইলিয়ামস কি না এসে হোঁচট খেলেন একন আনকোরা তরুনীর কাছে। ডব্লিউটিএ রজার্স কাপের সেমিফাইনালে সুইস অষ্টাদশী বেলিন্ডা বেনকিকের কাছে হেরে অঘটনেরেই শিকার হলেন বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস।
বেলিন্ডা বেনকিক সেরেনার এতটা ঘাম ছোটাবেন, সেটা ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেনি কেউ। দু’ ঘণ্টা ২৮ মিনিটে তিন সেটের (৩-৬, ৭-৫, ৬-৪) ম্যারাথন লড়াইয়ের পর রজার্স কাপ থেকে বিদায় নেন ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন ৩৩ বছর বয়সী সেরেনা। একই সঙ্গে টরেন্টোতে টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ডও ভেঙে গেলো সেরেনার। ফাইনালে সিমোনা হালেপের মুখোমুখি হবে বেনকিক।
কোর্টে লড়াইটা ছিল ৩৩ বছরের মার্কিনির সঙ্গে ১৮ বছরের সুইস টেনিস তারকার। ২০০৪-এ উইম্বলডন ফাইনালে ১৭ বছরের মারিয়া শারাপোভার কাছে হারের পর সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে সেরেনাকে হারালেন বেনকিক। সেবার উইম্বলডন ফাইনালে ১৭ বছরের রুশ সুন্দরীর কাছে হেরেছিলেন সেরেনা।
বিশ্বের এক নম্বরকে হারিয়ে শেষ ২৪টি ম্যাচে ২০টি জয় ছিনিয়ে নেন বেনকিক। সেরেনার আগে প্রথম দশে থাকা আরও দুই খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি (পাঁচ নম্বর) এবং আনা ইভানোভিচকে (ছ’ নম্বর) হারান সুইস অষ্টাদশী।
এমন অসাধারণ জয়ের পর বেনকিক বলেন, ‘এটা অবিশ্বাস্য এক অনুভূতি। সত্যি বলতে ভাষায় প্রকাশ করার মত নয়।

