নিজস্ব প্রতিবেদক : দুই সপ্তাহ এগিয়েছে দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। ২ অক্টোবরের পরিবর্তে ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।
রোববার ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএসের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নতুন তারিখ পুনঃনির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ১০ লাখ ৬১ হাজার ৬১৪ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। গড় পাসের হার ৬৯ দশমিক ৬০ শতাংশ।
প্রসঙ্গত, দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে। এছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।

