ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেখা হলো শাকিব-ববির

Link Copied!

bobby_shakibবিনোদন ডেস্ক : ঢাকার অদূরে আফতাব নগরে দেখা হলো শাকিব-ববির। আফতাব নগরে তারা কি করছেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় চিত্রনায়িকা বরির সঙ্গে। ববি জানান, বদিউল আলম খোকনের রাজা বাবু সিনেমার শুটিং করতেই সকাল থেকে তারা আফতাব নগরে। সেখানে এ সিনেমার রোমান্টিক কিছু দৃশ্যের শুটিং করছেন তারা।
নির্মাতা বদিউল আলম খোকনের এ সিনেমায় শাকিব-ববি ছাড়াও অভিনয় করছেন অপু বিশ্বাস, দিতি, ওমর সানি, শাহনূর, প্রবীর মিত্র, মিশা সওদাগর, উজ্জ্বল, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ।
সিনেমাটির পরিচালক খোকন বলেন, ‘একটানা ছবিটির শুটিং করছি। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হবে। আগামী ঈদুল আজহায় মুক্তির জন্য রাজা বাবু নির্মাণ করা হচ্ছে।’
বিগ বাজেটের তারকাবহুল সিনেমাটির শুটিং শুরু হয় ১৪ জুন থেকে।