স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। আক্রমণ আর পাল্টা আক্রমণ করেও বাংলাদেশ কিংবা আফগানিস্তান- কেউ কারও জালে বল জড়াতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫৪ মিনিটেই সিলেটের ছেলে সাদ উদ্দিনের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত এই গোলটিই হয়ে দাঁড়ালো ম্যাচের ফল নির্ধারক। এই গোলের সুবাধেই আফগানিস্তানকে হারিয়ে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ।
আজ (রোববার) বিকাল ৪টায় শুরু হওয়া প্রথম সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয় আফগানিস্তান। মাঠে বল গড়ানোর পরই বাংলাদেশ দল আক্রমণাত্মক খেলা উপহার দেয়। প্রতিপক্ষও বসে থাকেনি। পাল্টা আক্রমণে জবাব দেয় তারাও। ম্যাচের ৫ মিনিটেই ডান দিক থেকে আক্রমণে ওঠে বাংলাদেশের খেলোয়াড় শাওন। এরপর নিপু, শাওন, আতিক একাধিকবার আক্রমণ গিয়েও গোল করতে ব্যার্থ হয়।
অপরদিকে বাংলাদেশের মতো আফগান ফুটবলাররাও পাল্টা আক্রমণে ব্যর্থ হয়। এমনকি খেলার ৩৮ মিনিটে একটি পেলান্টি পেয়েও বাংলাদেশের জালে জড়াতে পারেনি আফগান অধিনায়ক অমিদ হায়দার। আফগানদের জন্য দুর্ভাগ্য হলেও, সৌভাগ্য বাংলাদেশের। গোল হজম করা থেকে বেঁচে যায় স্বাগতিকরা।
প্রায় ১৫ মিনিট বিরতি শেষে দু’দলই মাঠে গোল যুদ্ধে ফের মুখোমুখি হয়। সেই যুদ্ধের ৯ মিনিটের মাথায় গোলের দেখা পায় স্বাগতিকরা। অথাৎ ম্যাচের ৫৪ মিনিটে কর্ণার কিক শট নেন বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেন। অধিনায়নের শট শেকে পাওয়া বল আফগান জালা ঢুকাতে ভূল করেনি সিলেটী হিরো সাহ উদ্দিন।
এর পর আক্রমণ আর পল্টা আক্রমণে চলে খেলা। ম্যাচের শেষে সময়ে প্রতিপক্ষ আফগানিস্তান দুর্ধন্ত আক্রমণ করে। কিন্তু বাংলাদেশী গোলরক্ষ ফয়সল আহমেদের কারণে তারা জালে বল ঢুকাতে ব্যর্থ হয়। তাই ১-০গোলেই স্বাগতিকরা স্বপ্নের ফাইনালের দেখা পায়।
সিলেট স্টোডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শকরাও সারাক্ষণ খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনা দিয়ে যাচ্ছিলেন শুরু থেকে। ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে মূখরিত করে তুলছে তারা পুরো স্টেডিয়াম এলাকা।
বাংলাদেশ স্কোয়াড: ফয়সল আহমেদ (গোলরক্ষক), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, সরওয়ার জামান নিপু, মোহাম্মদ শাওন, সাদ উদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।
আফগানিস্তান স্কোয়াড: ইদ্রিস আহমদী (গোলরক্ষক), মোহাম্মদ জাওয়িদ মুরাদী, জামশেদ আজিজী, রাশিদ ইলিয়াসি, হাবিবুল্লাহ কাইয়ুমী, হামিদ দেলওয়ার, শের আহমদ হামেদী, অমিদ হায়দার সানে (অধিনায়ক), আহমদ জিয়া জাহিরী, আলী বাসেত মারদানি, আমির আলী আহমাদী।

