ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোক এবং ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
শুক্রবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, সাপ্তাহিক ছুটির জন্য শুক্রবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমাদানি-রপ্তানি না করার সিদ্ধান্তের কথা মৌখিকভাবে জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এই দিন বাংলাদেশের শোক দিবসের কারণে সরকারি ছুটি রয়েছে। দু’দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

