তথ্যপ্রযুক্তি ডেস্ক : গতকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা। এই মেলায় দেশীয় মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডবার্গ বিশেষ অফার ঘোষণা করেছে।
মেলা চলাকালীন সময়ে গোল্ডবার্গের হ্যান্ডসেট কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে ৩ জন সৌভাগ্যবান প্রিয়জনসহ সিঙ্গাপুরে অবকাশ যাপনের সুযোগ পাবেন। মেলায় আগত দর্শনার্থীদের জন্য গোল্ডবার্গের পক্ষ থেকে থাকছে গেমিং জোন। এখানে গেমস খেলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ স্কোর করে জিতে নিতে পারবেন একটি গোল্ডবার্গ স্মার্টফোন।
এছাড়া স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। একই সাথে টি-শার্ট, চাবির রিংসহ আকর্ষণীয় নিশ্চিত ডিসকাউন্ট কুপন থাকছে।
এদিকে মেলা শুরু হওয়ার আগে সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোল্ডবার্গের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান বলেন, গত জানুয়ারিতে আমরা লোগো উন্মোচনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করি। ইতোমধ্যে দেশের ৬৪ জেলাতে আমাদের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। এবার আমাদের প্রথম অংশগ্রহণ হলেও মেলায় বিশেষ অফার দেয়া হয়েছে।
উল্লেখ্য, গোল্ডবার্গ মোবাইল স্মার্টফোন ও ট্যাব এক্সপোর সহ-পৃষ্ঠপোষক।

