ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল সমর্থকদের জন্যে সুখবর

Link Copied!

kakaস্পোর্টস ডেস্ক : ব্রাজিল সমর্থকদের জন্যে সুখবর দিলেন কোচ দুঙ্গা। দলে ফিরিয়ে এনেছেন মিডফিল্ডার কাকাকে। তার সঙ্গে ফিরেছেন হাল্কও। যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্যে দুঙ্গার ২৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই দুই অভিজ্ঞ ফুটবলার।
আগামী ৫ সেপ্টেম্বর নিউ জার্সিতে কোস্টারিকার বিপক্ষে ও ৯ সেপ্টেম্বর ফক্সবরোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০১৪ বিশ্বকাপের পর ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর কাকাকে দলে ফিরিয়ে আনেন দুঙ্গা। আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন কাকা। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় ব্রাজিল দল থেকে আবারও বাদ পড়েন ২০০৭ ফিফা বর্ষসেরা ফুটবলার। চার মাস পর দলে ফিরে ৩৩ বছর বয়সি কাকা নিজেকে আবারও চেনাতে পারেন কিনা তাই দেখার বিষয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার বিপক্ষে খেলার আগে অক্টোবরে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে নেইমার-অস্কাররা। দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি ও ভেনিজুয়েলা।
ব্রাজিল দল :  ফরোয়ার্ড : রবের্তো ফিরমিনো, নেইমার, লুকাস মউরা, হাল্ক, দগলাস কস্তা।
মিডফিল্ডার : লুইস গুস্তাভো, ফের্নানদিনিয়ো, এলিয়াস, রামিরেস, অস্কার, উইলিয়ান, লুকাস লিমা, কাকা।
ডিফেন্ডার : দাভিদ লুইস, মারকুইনিয়োস, মিরান্দা, গাব্রিয়েল পাউলিস্তা, দানি আলভেস, ফিলিপে লুইস, দানিলো, দগলাস কস্তা।
গোলরক্ষক : জেফারসন, মার্সেলো গ্রোহে, আলিসন।