বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পাচ্ছে সানি লিওন অভিনীত সেক্স কমেডি ঘরানার সিনেমা মাস্তিজাদে। কিছু দৃশ্য কর্তন করে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। জানা গেছে, সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য ‘প্রাপ্ত বয়স্কদের সিনেমা’র ট্যাগ লাগানোর শর্তও জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ।
মিলাপ জাভেরির পরিচালিত সিনেমাটির কিছু দৃশ্য এবং সংলাপ বিয়োজন করার নির্দেশ দিয়ে সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই এডাল্ট সিনেমাটি গত ১ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সরের বাঁধার কারণে তা এতদিন আটকে ছিল।
এ বিষয়ে মিলাপ জাভেরি ভারতীয় মিডিয়াকে জানিয়েছেন, ‘আমরা সিনেমাটি মুক্তির নির্দেশ পাওয়ায় খুবই খুশি এবং অভিভূত। শিগগিরই আমরা সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করব। সেন্সর বোর্ড সিনেমাটিকে অ্যাডাল্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাছাড়া কিছু দৃশ্যও কর্তন করতে বলেছে। তাদের নির্দেশ মেনে আমরা দৃশ্যগুলো ফেলে দিব। তবে সে সব দৃশ্যের স্থানে কিছু দৃশ্য সংযোজন করা হবে। যেহেতু শুটিংয়ের সময় আমরা বেশ কিছু বাড়তি দৃশ্য ধারণ করেছিলাম তাই এই সংযোজন ও বিয়োজনে সিনেমাটির কোনো ক্ষতি হবে না।’
মাস্তিজাদের প্রযোজক রঙ্গিতা নন্দে সিনেমাটির বাদ দেওয়া দৃশ্য সম্পর্কে জানান, আমি বলতে পারি বাদ পড়া দৃশ্যগুলো এর গল্পকে কোনোভাবেই ক্ষতিগ্রস্থ করবে না। যদিও এটা সহজ কোনো বিষয় নয়। আমরা বিষয়টিকে ঠিকঠাক মতো মানিয়ে নিতে পারব এবং দর্শক সিনেমাটি দেখে দারুণ মজা পাবে। এখন আমরা এ সব নিয়ে আর ভাবছি না। আমরা সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে ভাবছি। সিনেমাটি ঠিকঠাক মিলে যাওয়া মাত্রই তা মুক্তি দেওয়া হবে।

