ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিঠুন-শ্রীদেবীর প্রেমকাহিনি ঘিরে যত বিতর্ক

Link Copied!

mithun-shirideviবিনোদন ডেস্ক : প্রথম জীবনের সমস্ত বিতর্ককে সামলে বলিউড ডিভা শ্রীদেবী এখন সংসার করছেন নামী প্রযোজক বনি কাপুরের সঙ্গে। তবে তার সঙ্গে মিঠুন চক্রবর্তীর বিতর্কিত প্রেম কাহিনির কথা এখনও কান পাতলে শোনা যায় বলিউডের অন্দরে। তামিল সিনেমায় শিশু শিল্পী হিসাবে কাজ শুরু করা শ্রীদেবী দক্ষিণ ভারতের অন্যতম সেরা ও জনপ্রিয় অভিনেত্রী।
দক্ষিণের সুপারহিরো রজনীকান্ত, কমল হাসান থেকে শুরু করে চিরঞ্জীবী সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। বলিউডেও আশি ও নব্বইয়ের দশকে একেবারে প্রথম সারির অভিনেত্রীদের একজন ছিলেন শ্রীদেবী। মিঠুনের পরে প্রযোজক বনি কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়েও যথেষ্ট বিতর্ক তৈরি হয়। আজ অবশ্য সময়ের গহ্বরে অনেক কিছুই তলিয়ে গেছে। পুরোনো সেই দিনের কথা মনে করিয়ে দিতেই এই প্রতিবেদনে তুলে ধরছি শ্রীদেবী ও মিঠুন চক্রবর্তীর প্রেমের গুঞ্জন এবং বনি কাপুরকে ঘিরে নানা বিতর্ক।
মোনা কাপুরের স্বীকারোক্তি : বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা। তিনি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বনি কাপুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই শ্রীদেবীর। এ সময় তিনি এটাও বোঝাতে চেয়েছিলেন মিঠুনের সঙ্গে সম্পর্ক রয়েছে শ্রীদেবীর। এটি প্রমাণ করতে শ্রীদেবী, বনির হাতে রাখিও বাঁধেন।
শ্রীদেবীর আগমন : শ্রীদেবীর আগমন মিঠুন ও বনি কাপুরের সম্পর্ককে বিষিয়ে তুলেছিল। বনি কাপুরেরও শ্রীদেবীর প্রতি আগ্রহ রয়েছে এটা জানতে পারেন মিঠুন। অন্যদিকে মিঠুনের বৈবাহিক জীবনেও নানা সমস্যা তৈরি করে শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্ক।
বলিউডে দ্বিতীয় বিয়ের চল : আশির দশকে বলিউডে প্রবলভাবে দ্বিতীয় বিবাহের চল চলছিল। ধর্মেন্দ্র-হেমা মালিনী, রাজ বব্বর-স্মিতা পাতিলের বিয়ের পরে গুজব ছড়ায় যে লুকিয়ে শ্রীদেবীকে বিয়ে করেছেন মিঠুন। লোকে এটা বিশ্বাসও করে তখন।
যোগীতা বালির আত্মহত্যার গুজব : এক সময় গুজব রটে মিঠুনের স্ত্রী যোগীতা বালি আত্মহত্যা করেছেন। তিনি যখন শ্রীদেবীর সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জানতে পারেন তখনই গুজব ছড়িয়ে পড়ে। পরে অবশ্য যোগীতা জানান, মিঠুন দ্বিতীয় বিয়ে করলেও তিনি মেনে নিতে রাজি আছেন।
মিঠুনের প্রেম : শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেও স্ত্রী যোগীতাকে প্রচন্ড ভালোবাসতেন মিঠুন। মুখে বললেও তিনি যোগীতার সঙ্গে বিচ্ছেদ করেননি কখনোই। এটা জানতে পেরে শ্রীদেবী, মিঠুনের সঙ্গে দুরত্ব বাড়াতে থাকেন।
মিঠুন-শ্রীদেবীর বিচ্ছেদ : কিছুদিন মন কষাকষি চলার পর ১৯৮৮ সালে মিঠুনের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন শ্রীদেবী। কারণ তিনি জানতে পেরেছিলেন স্ত্রী যোগীতাকে কোনোভাবে দুঃখ দিতে চান না মিঠুন।
মিঠুন-যোগীতার বন্ধন : শ্রীদেবীর সঙ্গে বিচ্ছেদের পর যোগীতার সঙ্গেই থিতু হন মিঠুন। সেসময়ে তাদের আর এক পুত্রেরও জন্ম হয়।
বনির সঙ্গে সম্পর্ক : মিঠুন, শ্রীদেবীর জীবন থেকে সরে যাওয়ার পর বিবাহিত বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক নিয়ে নানা কথা ছড়াতে থাকে। তবে এই লাভ বার্ড সে সময় সম্পর্কের কথা অস্বীকার করেন অকপটে।
সন্তানের জন্ম দেওয়া : বনির সঙ্গে গোপনে বিয়ে হয়ে গিয়েছিল শ্রীদেবীর। প্রথম সন্তান জাহ্নবীর জন্মের আগে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন বনি-শ্রীদেবী।
শ্রীদেবীর থিতু হওয়া : ধীরে ধীরে শ্রীদেবীকে মেনে নিয়েছে বনি কাপুরের পরিবার। এবং এখন দুজনে সুখী দম্পতির মতো সংসার করছেন।