ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ইন্টারভিউ নিয়ে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে’

Link Copied!

Lotas kamalঅর্থনৈতিক প্রতিবেদক : এখন থেকে ইন্টারভিউ করে তবেই প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন ও পরিকল্পনা একাডেমির (এনএডিপি) ৩৩তম বোর্ড অব গভর্নরস সভায় চেয়ারম্যানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনএডিপির মহাপরিচালক কেএম মোজাম্মেল হক সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব মেজবাহ উদ্দিন, অর্থ সচিব মাহবুব হোসেন, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, পরিকল্পনা কমিশনের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘প্রকল্প পরিচালক নিয়োগে এখন থেকে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গে কোন কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ আছে কি না তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে গতকাল (মঙ্গলবার) জ্বালানি ও খনিজ সম্পদ সচিবের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে`।
এনএডিপিকে নির্দেশ দিয়ে পরিকল্পনামন্ত্রী এসময় বলেন, ‘এনএডিপি একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের উচিত প্রকল্প বাস্তবায়ন যাতে শতভাগ সম্মন্ন হয় সে উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা। এজন্যে প্রকল্প পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধিতে আরো প্রশিক্ষণের ব্যবস্থা নিতে আমি এনএডিপিকে নির্দেশ দিচ্ছি’।
তিনি বলেন, ‘আইএমইডিসহ পরিকল্পনা কমিশনের প্রত্যেককে প্রকল্প তৈরি, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ নিতে হবে। এসব কর্মকর্তাদের সক্ষমতা না বাড়ালে প্রকল্প তৈরি, মূল্যায়ন ও পরিবীক্ষণ ভালোভাবে হবে না। ফলে প্রকল্প বাস্তবায়ন ক্ষতিগ্রস্থ হবে।’
এনএডিপির বোর্ড অব গভর্নরসের সদস্য ও এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে পরামর্শ দিয়ে বলেন, ‘কর্মকর্তাদের প্রকল্প পরিচালনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দিয়ে তবেই প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দান করা উচিত। নিয়োগের পর যদি দেখা যায় তার দূর্বলতা আছে তখন কেবল প্রকল্পই বিঘ্নিত হয়। এই প্রশিক্ষণের ব্যাপারটিতে এনএডিপি সবচেয়ে বড় ভুমিকা রাখতে পারে’।
মেজবাহ উদ্দিন প্রকল্প পরিচালক নিয়োগ সর্ম্পকে বলেন, ‘শুধুমাত্র সরকারি কর্মকর্তাদেরই প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে এর কোনো মানে নেই। বিশ্বায়নের এ যুগে আমরা আউট সোর্সিংয়ের মাধ্যমে প্রকল্প পরিচালক নিয়োগ দিতে পারি’।
এ বিষয়ে অর্থ সচিব মাহবুব হোসেন বলেন, ‘প্রকল্প পরিচালক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচিত পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করা। অপরদিকে এনএডিপির উচিত প্রশিক্ষণ দিয়ে প্রকল্প পরিচালক তৈরি করা’।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন ঠিক মত না হওয়ার অন্যতম মুল কারণ নিম্নমানের প্রকল্প প্রস্তাবনা। একটি প্রকল্প পাঁচ বছর ধরে বাস্তবায়নের কথা থাকলেও তৈরি করা হয় মাত্র একমাসে। সঠিক যাচাই-বাছাই ছাড়া প্রকল্প প্রস্তাব তৈরি করা হয় বলে বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হয়’।